Select Menu
  • Home
  • Blog Design
  • Widgets
    • HTML Editor
    • HTML Parser
    • Counter Tool
    • Css Minifier
    • Live Viewer
    • Color Code
  • SEO
  • Online Earning
  • Technology
  • About Us
  • Contact Us
  • Download
  • About Us
  • Contact Us
  • Privacy
  • Sitemap
  • Download

ভূগোল ডট ইন :: Bhugol.in

  • Home
  • Blog Design
  • Widgets
  • SEO
  • Android
    • Adroid Tips
    • Android Apps
    • Android News
  • Earning
  • Error404
Uncategories GSAT-17 যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করল ভারত

বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

ভূগোল প্রেমী

GSAT-17 যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করল ভারত

 বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭     No comments   
GSAT-17
GSAT-17
ISRO-এখনো পর্যন্ত ২৩ টি দেশের প্রায় ১৮০ টি উপগ্রহ মহাকাশে সাফল্যের সাথে পাঠিয়েছে। যা থেকে ISRO এর প্রায় ৬৭৩ মিলিয়ন ডলার লাভ হয়েছে। ঠিক এরকম, যোগাযোগকে আরো উন্নত করার জন্য ISRO GSAT সিরিজের উপগ্রহ প্রেরণ করতে শুরু করে ২০০১ সালে। এরই একটি ভাগ বৃহস্পতিবার ২৯ শে জুন রাত্রি ২টা ২৯ মিনিটে মহাকাশে পাঠানো হয়।

➽ GSAT কি- এটি মুলত জিয়োস্টেশনারি উপগ্রহ।এটি নিরক্ষীয়তল বরাবর পূর্বব-পশ্চিমে পৃথিবীকে আবর্তন করতে থাকে। এগুলির কাজ হল যোগাযোগ ব্যাবস্থা স্থাপন করা।

➽ GSAT-17 উৎক্ষেপনের স্থান- এটি ফ্রান্সের অধীনে থাকা আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত ফ্রেঞ্চ গায়ানার কৌরু থেকে উৎক্ষেপন করানো হয়।

➽ কোন রকেট ব্যাবহার হয়েছে?
এটি ফ্রান্সের তথা CNES-এর হেভীওয়েট বহন কারী রকেট “আরিয়ান-৫ ভি.এ-২৩৮ এর পিঠে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছে।

➽ এর ওজন কত?
ইসরোর মতানুসারে GSAT-17 এর ওজন প্রায় ৩৪৭৭ কেজি। উল্লেখ্য, এই ওজনের উপগ্রহ পাঠানোর উপযুক্ত রকেট ভারতের কাছে সম্প্রতি কয়েক মাস আগে এসেছে। যার নাম GSLV MK-3। কিন্তু GSAT-17 প্রজেক্ট টি ২ বছর আগেই পরিকল্পনা করা হয়েছিল। যার জন্য ফ্রান্সের সাথে ইসরো চুক্তিবদ্ধ হয় এই হেভীওয়েট উপগ্রহ পাঠানোর জন্য।

➽ এর কার্যকারিতা কী?
এটি মুলত উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা স্থাপনের জন্য পরিকল্পিত। এটি GSAT সিরিজের একটি আধুনিক রূপ, যার নাম দেওয়া হয়েছে GSAT-17 (এর আগে ২০১৬ সালে GSAT-18 ফ্রান্সের সহায়তায় উৎক্ষেপন করা হয়েছিল)।

    এর কার্যকারিতা হল- আবহাওয়া সংক্রান্ত তথ্য পাঠানো, উন্নত যোগাযোগ ব্যবস্থা, সম্পদ অনুসন্ধান, দুর্গম অঞ্চলের সাথে যোগাযোগ স্থাপন, উদ্ধার কার্যে সাহায্য করা ইত্যাদি। এটি INSAT সিরিজের প্রতিপূরক হিসাবে কাজ করবে।

➽ বিভিন্ন ব্যান্ড- 
বিভিন্ন ধরনের যোগাযোগের জন্য এতে C-BAND, EXTENDED C-BAND, S-BAND ট্রান্সপন্ডার যুক্ত করা রয়েছে। যেমন-
➦24x C-BAND
➦2 x Lower C-BAND
➦12 x C- UP/ S-Down
➦2 x SUP/C-Down
➦1 x DRT & SAR.
“আরিয়ান-৫ ভি.এ-২৩৮ এর পিঠে চড়ে মহাকাশে পাড়ি দিয়েছে।
GSAT-17

একনজরে GSAT-17

                      ➫নাম- GSAT-17
                      ➫ওজন- ৩৪৭৭ কেজি
                      ➫উৎক্ষেপনের দিন- ২৯শে জুন ২০১৭
                      ➫উৎক্ষেপনের স্থান- ফ্রেঞ্চ গায়ানার “কৌরু”
                      ➫রকেট- আরিয়ান-৫ ভি.এ-২৩৮
                      ➫কার্যকাল- ১৫ বছর
                      ➫প্রকার- যোগাযোগ উপগ্রহ
                      ➫উৎপাদক- ISRO
                      ➫Operator- INSAT ( Indian National satellite system)
                      ➫কক্ষপথ- GTO ( Geosynchronous Trasfer Orbit)
                      ➫শক্তি- ৬০০০W

মনে করিয়ে দেওয়া ভালো যে, এই মাসেই অর্থাৎ জুন মাসেই ভারত তিনটি উপগ্রহ মহাকাশে স্থাপন করতে সক্ষম হয়েছে। এর আগে ভারতের হেভীওয়েট বহনকারী রকেট GSLV MK-III (FAT BOY) এবং PSLV C-38 এর মাধ্যমে CARTOSAT-2E স্পাই উপগ্রহ মহাকাশে পাঠাতে সক্ষম হয়েছে ইসরো।


প্রসঙ্গ উল্লেখ্য যে, ভারত GSAT সিরিজের উপগ্রহ উৎক্ষেপনের কাজ শুরু করে ২০০১ সালে, যেটা উৎক্ষেপনে ব্যর্থ হয়। GSAT-18 উৎক্ষেপন করা হয় ২০১৬ সালে এবং GSAT-19 উৎক্ষেপন করা হয় এই বছর ৫ই জুন ২০১৭।GSAT-20 উৎক্ষেপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে ২০১৮ সালে। এর জন্য GSLV Mk-III D2 রকেট ব্যবহার করা হবে।  এবার দেখে নেওয়া যাক GSAT-এর ইতিহাস।
                                                                     সূত্র- ইন্টারনেট

লিখেছেন- রাজকুমার গুড়িয়া
         Email- rkguria.007@gmail.com

Copyright- Bhugol dot in & Geo-Observing Centre
Share This Post
Tweet Share Share Share Share Share

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Blog Archive

  • নভেম্বর 2017 (8)
  • অক্টোবর 2017 (3)
  • এপ্রিল 2017 (1)

Popular Posts

  • ২২ শে এপ্রিল উল্কা বৃষ্টি হতে চলেছে?
    সম্ভবত ২১ ও ২২ শে এপ্রিলের মধ্যে আমরা একটি  উল্কা বৃষ্টির  সাক্ষী হতে চলেছি।  কিন্তু এটিকে আমরা দেখতে পাব কিনা সন্দেহ আছে এই বিষয়ে। এর কার...
  • মালাবারের কয়াল
    মালাবারের  গর্বের "কয়াল" কয়াল  কি সেটি আমরা প্রায় সবাই জানি।। তার আগে লেগুন কি সেটি আগে জানি।। "লেগুন বা উপহ্রদ হল...
  • ব্ল্যাক হোল
    ব্ল্যাক হোল মহা বিশ্বের সবচেয়ে বড় রহস্য, সবচেয়ে বড় মহাজাগতিক বিস্ময়, ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর।. ব্ল্যাক হোল হলো আমাদের সূর্যে...

Labels

  • সোনালী চতুর্ভূজ
  • Blog

Facebook Fan

এই ব্লগটি সন্ধান করুন

Blogger দ্বারা পরিচালিত.
Powered by: Blogger
About Us | Contact Us | Privacy | Sitemap | Terms Condition | Others
Copyright © ভূগোল ডট ইন :: Bhugol.in All Rights Reserved |